শিরোনাম
বৃত্তি প্রদান

নীলফামারীতে পুলিশ সদস্যদের ১৯ কৃতী শিক্ষার্থী পেল মেধাবৃত্তি

নীলফামারীতে পুলিশ সদস্যদের ১৯ কৃতী শিক্ষার্থী পেল মেধাবৃত্তি

নীলফামারী জেলা পুলিশের সদস্যদের সন্তানদের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৯ কৃতী শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১২ জন এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৭ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এসব সম্মাননা ও আর্থিক সহায়তা তুলে দেন নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহসিন এবং সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ খানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান বলেন, ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী জেলা পুলিশের সদস্যদের সন্তানদের বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তির আওতায় এ সম্মাননা দেওয়া হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর