শিরোনাম

দৌলতপুরে যমুনায় অভিযান, ৫৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

দৌলতপুরে যমুনায় অভিযান, ৫৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

রোববার (২৫ অক্টোবর) উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী জানান, মা ইলিশ রক্ষা ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অভিযান চলবে। দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধভাবে মাছ আহরণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর