শিরোনাম

দৌলতপুরে মানবকল্যাণ মেধা অন্বেষণ পরীক্ষা- ১৮ ডিসেম্বর

দৌলতপুরে মানবকল্যাণ মেধা অন্বেষণ পরীক্ষা- ১৮ ডিসেম্বর

কুষ্টিয়ার দৌলতপুরে মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে ‘মানবকল্যাণ মেধা অন্বেষণ পরীক্ষা–২০২৬’ আয়োজনের প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার(৯ অক্টোবর) সকাল ১০ টায় পিএম বালিকা মাধ্যমিক বিদ্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত  সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।

২০২৬ শিক্ষাবর্ষে দৌলতপুর উপজেলার ৮ টি মাধ্যমিক ৮ টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষার পূর্ণমান-৫০। 

 এস এম ওয়াজেদ আলীকে সভাপতি, জাহাঙ্গীর আলম ও মিজানুর রহমানকে সহসভাপতি, মো. কামরুল হাসানকে সাধারণ সম্পাদক, মো. মাসুদ রানাকে সহসম্পাদক এবং এ এফ মোস্তফা কামালকে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আনিসুর রহমান, মহিবুল ইসলাম, রূপচাঁদ, রবিউল ইসলাম, সাজেদুর রহমান, মোস্তফা ও মামুনসহ অন্যরা।

পরীক্ষা সফলভাবে আয়োজন করতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন আয়োজকবৃন্দ। সেইসাথে  নিয়মিত সহযোগিতাকারী দাতা সদস্যদেরও সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর