শিরোনাম

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

শনিবার (২৫ জুলাই ২০২৬) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন, পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ নৌবাহিনীর পেশাদারিত্ব ও গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সফল দায়িত্ব পালন কামনা করেন এবং বাহিনীর সক্ষমতা আরও বাড়াতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

এ সময় নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দেশের সামুদ্রিক নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর