শিরোনাম
৪ তরুণ-তরুণীসহ আটক ৫

ক্যাফেতে বসে ‘অসামাজিক কার্যকলাপের’ অভিযোগ

ক্যাফেতে বসে ‘অসামাজিক কার্যকলাপের’ অভিযোগ

রংপুর নগরীর টার্মিনাল এলাকায় ‘ক্যাফে গ্রিন ভ্যালি’ নামের একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে চার তরুণ-তরুণীসহ পাঁচজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ক্যাফে গ্রিন ভ্যালিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক পাঁচজনের মধ্যে দুই তরুণ, দুই তরুণী ও রেস্টুরেন্টটির ম্যানেজার রয়েছেন।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, খাবারের আড়ালে ওই রেস্টুরেন্টে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

রংপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার জোবায়ের ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাফে গ্রিন ভ্যালি থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ক্যাফে গ্রিন ভ্যালিতে অভিযান চালানো হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর