বাগেরহাটের কেবি মৎস্য বাজারে ২৭ কেজি ২০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি পুরুষ ধাতিনা মাছ ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে মাছটি বাজারে উঠলে ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। পরে প্রতি মণ ৬ লাখ টাকা দরে মাছটি মোট ৩ লাখ ৫৫ হাজার টাকায় কিনে নেন কেবি মৎস্য বাজারের আড়তদার মো. হারুন।
বাজার সংশ্লিষ্টরা জানান, বড় আকৃতির ধাতিনা মাছ সচরাচর বাজারে দেখা যায় না। তাই বিশাল মাছটি বাজারে ওঠার খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে ক্রেতা ও উৎসুক মানুষের ভিড় জমে।
বাজার সংশ্লিষ্টদের ভাষ্য, এত বড় আকৃতির ধাতিনা মাছ দীর্ঘদিন পর বাজারে ওঠায় এটি স্থানীয়ভাবে বেশ আলোচনার সৃষ্টি করেছে।