শিরোনাম

মসলার আড়ালে হংকং থেকে শিশা আমদানি, রাজধানীতে ৩০ কেজি জব্দ আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টসহ গ্রেপ্তার ৩

মসলার আড়ালে হংকং থেকে শিশা আমদানি, রাজধানীতে ৩০ কেজি জব্দ  আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক: মসলার আড়ালে হংকং থেকে অবৈধ মাদকদ্রব্য শিশা আমদানির অভিযোগে একটি চক্রের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। দুই মাস নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীতে অভিযান চালিয়ে ৩০ কেজি শিশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএনসি জানায়, প্রথমে ক্রেতা সেজে চক্রটির কাছে পাঁচ কেজি শিশার অর্ডার দেন গোয়েন্দারা। পরে সেই চালান সংগ্রহ করতে গিয়ে রাজধানীর বংশালের আস সুন্নাহ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় তিনটি কার্টনে রাখা আল ফাখের ব্র্যান্ডের ৩০ কেজি শিশা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে প্রতিষ্ঠানটির মালিক সোলায়মান আহমেদ শুভকে গ্রেপ্তার করা হয়।

তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরে চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মসলার আড়ালে কীভাবে শিশা আমদানি করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া বৈধ আমদানির কাগজপত্র ব্যবহার করে শুল্ক ও ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

এ ঘটনায় বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জব্দ করা শিশার উৎস, আমদানি প্রক্রিয়া এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর