ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলন ও মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগের জেরে দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।
গত কয়েকদিন ধরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় সরকারের ব্যর্থতার দায় শিক্ষামন্ত্রীকে নিতে হবে।
আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) শুক্রবারও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় অবস্থান নেয়। সংগঠনটি সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটামও দেয়।
এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন ধর্মেন্দ্র প্রধান।
তবে পদত্যাগের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য জানানো হয়নি।