শিরোনাম

যুবদল নেতাকে মামলায় আসামি করার প্রতিবাদে মানববন্ধন

যুবদল নেতাকে মামলায় আসামি করার প্রতিবাদে মানববন্ধন

জামালপুরের ইসলামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনকে একটি মামলায় আসামি করার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর এলাকায় স্থানীয়দের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন চরপুটিমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

কর্মসূচিতে বক্তারা দাবি করেন, গৃহবধূ মঞ্জুয়ারার মৃত্যুর ঘটনাকে রাজনৈতিক বিরোধের জেরে হত্যাকাণ্ড হিসেবে উপস্থাপন করে হামিদুর রহমান মলিনকে মামলার ১০ নম্বর আসামি করা হয়েছে। তাদের দাবি, ওই ঘটনার সঙ্গে মলিনের কোনো সম্পৃক্ততা নেই।

বক্তারা আরও অভিযোগ করেন, মলিনকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। তাদের দাবি, ঘটনার দিন হামিদুর রহমান মলিন জেলা বিএনপির একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা মামলা প্রত্যাহার, হামিদুর রহমান মলিনকে হয়রানি বন্ধ এবং গৃহবধূ মঞ্জুয়ারার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে কর্মসূচি শেষ হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর