শিরোনাম
ইয়ামালের বিরল রেকর্ড

টানা তিন ম্যাচে প্রথম ৬ মিনিটেই গোল

টানা তিন ম্যাচে প্রথম ৬ মিনিটেই গোল

 

আন্তর্জাতিক ফুটবলে নতুন এক কীর্তি গড়েছেন স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। চেকিয়ার বিপক্ষে ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করে আন্তর্জাতিক ফুটবলে টানা তিন ম্যাচে প্রথম ছয় মিনিটের মধ্যে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন তিনি।

এর আগে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষেও ম্যাচের প্রথম ছয় মিনিটের মধ্যেই জালের দেখা পেয়েছিলেন ইয়ামাল। চেকিয়ার বিপক্ষে দ্রুত গোলের পর তিন ম্যাচে একই কীর্তি পুনরাবৃত্তি করে ইতিহাসের অংশ হয়ে যান স্প্যানিশ এই তারকা।

চেকিয়ার বিপক্ষে গোলটি ছিল আন্তর্জাতিক ফুটবলে ইয়ামালের টানা তৃতীয় ম্যাচে গোল। অল্প বয়সেই ধারাবাহিক পারফরম্যান্সে স্পেনের আক্রমণভাগে নিজের গুরুত্বপূর্ণ অবস্থান আরও দৃঢ় করছেন তিনি।

মাত্র ১৯ বছর বয়সে এমন বিরল রেকর্ড গড়ে বার্সেলোনার এই ফরোয়ার্ড আন্তর্জাতিক ফুটবলে নিজের কীর্তির তালিকায় যোগ করলেন আরও একটি উল্লেখযোগ্য অধ্যায়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর