বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত (৪৮) নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত গভীর রাতে বাগেরহাট শহর থেকে পশ্চিম ভাগে নিজ বাড়িতে ফেরার পথে এ ঘটনা ঘটে।
বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরিফিন জানান, মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।