শিরোনাম

নান্দিনায় ১০ এতিম শিশুর আজীবন দায়িত্ব নিলেন মালয়েশিয়া প্রবাসী রাজিব

নান্দিনায় ১০ এতিম শিশুর আজীবন দায়িত্ব নিলেন মালয়েশিয়া প্রবাসী রাজিব

জামালপুর সদর উপজেলার নান্দিনায় ১০ জন এতিম শিশুর আজীবন ভরণপোষণ ও প্রয়োজনীয় দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়া প্রবাসী রাজিব সরকার। একই অনুষ্ঠানে এতিম ও অসহায় মানুষের মধ্যে ইসলামিক কিতাব বিতরণ করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাতে নান্দিনার বাঁশহাটা এলাকায় রাজিব সরকারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর সদর উপজেলা বিএনপির সহসভাপতি নওয়াব হোসেন জুয়েলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকেরা।

অনুষ্ঠানে রাজিব সরকার বলেন, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পেরে তিনি আনন্দিত। ১০ জন এতিম শিশুর আজীবন দায়িত্ব নিয়েছেন তিনি। তাদের প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করারও আশ্বাস দেন এই প্রবাসী। এ সময় তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

পরে এতিম ও অসহায়দের হাতে ইসলামিক কিতাব তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া পরিচালনা করেন নান্দিনা বড় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মো. আবু ইউসুফ।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর