বরিশাল প্রতিনিধি: জমিজমা নিয়ে বিরোধের জেরে বরিশালের বানারীপাড়া পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়িতে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহত সাব্বির মোর্শেদ শিশির মোল্লা ওরফে শিশির বাবু (৪০) বানারীপাড়া উপজেলা যুবদলের সাবেক সদস্য এবং বরিশালের বিভিন্ন ব্যান্ড দলের পরিচিত ড্রামার ছিলেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হাসপাতাল থেকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শিশির বাবু উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোরশেদ আলম দিলির মোল্লার ছোট ছেলে।
শুক্রবার দুপুরে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, দুই ভাইয়ের মধ্যে মারামারি এবং পরবর্তী সময়ে একজনের মৃত্যুর বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোরশেদ আলম দিলির মোল্লার পরিবারের সঙ্গে একটি পক্ষের দীর্ঘদিন ধরে বাড়ির জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি প্রতিপক্ষের লোকজন মোরশেদ আলম দিলির মোল্লার পরিবারকে ৩২ শতক জমি লিখে দিয়ে বিরোধের মীমাংসা করেন।
সূত্রমতে, ওই ৩২ শতক জমি নিয়ে মোরশেদ আলম দিলির মোল্লার ছেলে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল আলম বিপুল মোল্লার সঙ্গে তাঁর ছোট ভাই উপজেলা যুবদলের সাবেক সদস্য সাব্বির মোর্শেদ শিশির মোল্লার বিরোধের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ওই বিরোধের জেরে বৃহস্পতিবার দিবাগত রাতে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে শিশির বাবু আহত হন। পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ওই দিন রাত দেড়টার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বানারীপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নিহতের ভাই জহিরুল ইসলাম বিপুল মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
প্রকাশের আগে কয়েকটি বিষয় যাচাই করুন:
নিহতের ভাইয়ের নাম এক জায়গায় ‘জহিরুল আলম বিপুল মোল্লা’, অন্য জায়গায় ‘জহিরুল ইসলাম বিপুল মোল্লা’ লেখা হয়েছে। সঠিক নাম নিশ্চিত করুন।
বড় ভাইয়ের হামলায় নিহত হওয়ার বিষয়টি এখনো পুলিশের কাছে লিখিত অভিযোগ হিসেবে আসেনি বলে ওসি জানিয়েছেন। তাই শিরোনাম ও প্রতিবেদনে অভিযোগ হিসেবে উপস্থাপন করাই যথাযথ।
জমি লিখে দেওয়ার পর বিরোধের সৃষ্টি এবং হামলার ঘটনার যোগসূত্র স্থানীয় সূত্রের বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করা উচিত।