শিরোনাম

পঞ্চগড়ে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত

পঞ্চগড়ে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রশিদুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা জামায়াতে ইসলামী। সংগঠনটির পক্ষ থেকে পরিবারটিকে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে ইউনিয়নের মুন্সিপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা জামায়াতের আমির মো. শফিউল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা মো. সুলতান মাহমুদ, হাফিজাবাদ ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ আননুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।

জানা গেছে, শনিবার (২২ আগস্ট) রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে রশিদুল ইসলামের বাড়িতে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়লে বসতঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে পরিবারটি সর্বস্ব হারায়।

জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন বলেন, অগ্নিকাণ্ডে পরিবারটি সর্বস্ব হারিয়েছে। এ দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে সামর্থ্য অনুযায়ী সবাইকে এগিয়ে আসা উচিত।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর