শিরোনাম

গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরের গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় একটি পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আজ দুপুরে শ্রমিকেরা গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

সংঘর্ষের সময় বিক্ষুব্ধ ব্যক্তিরা ওই এলাকার একটি পুলিশ বক্সে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে পুলিশ বক্সের ভেতরে ও বাইরে কাঠখড় জড়ো করে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

তবে পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শ্রমিকদের পাশাপাশি অন্য কোনো পক্ষ জড়িত থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর