শিরোনাম

বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন নিয়ে সভা

বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন নিয়ে সভা
ছবি:প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় ও নবনির্বাচিত কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

বামনী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আনিছুল হক এমএ-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনছার উল্যাহ। কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ সভাটি সঞ্চালনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি কাজী একরামুল হক, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমাস খান বাহাদুর, নবনির্বাচিত সভাপতি মোমিন বাহার এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক আনোয়ার অনিক স্বপন।

এ ছাড়া বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ওমর ফারুক মিল্লাত, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ বেলায়েত হোসেন, ইউপি সদস্য আবদুল হালিম মিন্টু, বিদ্যোৎসাহী সদস্য ফাহমিদা সুলতানা, মহিলা অভিভাবক সদস্য আরমিনা খাতুন ও তাহমিনা আক্তার, অভিভাবক সদস্য আবদুল মালেক, বিজয় কুমার দে, মঈনুল হক, আবদুল আলিম, মো. নুর উদ্দিনসহ অন্যরা।

সভায় বিদ্যালয়ের পাঠদানের মান আরও কার্যকর করা, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ, নিয়মিত পাঠদান নিশ্চিত করা, সহশিক্ষা কার্যক্রম বাড়ানো এবং বিদ্যালয়ের অবকাঠামোগত ও সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বর্তমানে বিদ্যালয়টিতে ৩১১ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রধান শিক্ষকসহ ১২ জন শিক্ষক নিয়মিত পাঠদান ও নানা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর