শিরোনাম

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতিতে বাতিল ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতিতে বাতিল ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে বিদেশি নাগরিকদের ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ভিসার শর্ত ভঙ্গ, অপরাধে জড়িত হওয়া, প্রতারণা, অভিবাসন ব্যবস্থার অপব্যবহার এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচিত ব্যক্তিদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ভিসা বাতিলের বড় একটি অংশ হয়েছে আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিভিন্ন ঘটনার পর। এর মধ্যে হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি ও মাদকসংক্রান্ত অপরাধ রয়েছে।

এ ছাড়া যৌন নিপীড়ন, অপহরণ, মানবপাচার এবং শিশু যৌন নির্যাতনের উপকরণ রাখার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের ভিসাও বাতিল করা হয়েছে।

১০০টির বেশি ভিসা বাতিল এক দূতাবাসের

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, উত্তর আফ্রিকার একটি মার্কিন দূতাবাস ১০০টির বেশি ভিসা বাতিল করেছে। এসব ভিসাধারীর বিরুদ্ধে মূলত সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে শিশুকে মার্কিন নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করার অভিযোগ ছিল।

এ ছাড়া রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ডকে উদযাপন কিংবা হত্যার পক্ষে মন্তব্য করা কয়েকজন বিদেশি নাগরিকের ভিসাও বাতিল করা হয়েছে।

আগের রেকর্ডও ছাড়িয়ে গেল

এর আগে চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, ট্রাম্প প্রশাসন ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে। তখন এটিকে রেকর্ডসংখ্যক ভিসা বাতিল হিসেবে উল্লেখ করা হয়েছিল।

নতুন তথ্য অনুযায়ী, সেই সংখ্যা এখন ১ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে

ভিসা যাচাইয়ে বাড়ছে কড়াকড়ি

ট্রাম্প প্রশাসন অভিবাসন ও ভিসা নীতিতে আরও কঠোর অবস্থান নিয়েছে। ভিসা দেওয়ার ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম যাচাইসহ বিভিন্ন ধরনের অতিরিক্ত নজরদারি ও যাচাই প্রক্রিয়াও চালু করা হয়েছে।

তবে মানবাধিকারকর্মীরা এসব পদক্ষেপের সমালোচনা করেছেন। তাদের মতে, এ ধরনের কঠোর নীতির ফলে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বিদেশি নাগরিকদের ওপর অতিরিক্ত নজরদারি তৈরি হতে পারে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর