মানিকগঞ্জের দৌলতপুরে ক্ষুদ্র কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং পুষ্টি ও প্রোটিনের চাহিদা পূরণের লক্ষ্যে সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে মুরগী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা জিয়নপুর ইউনিয়নের বৈন্যা ঘাট এলাকায় এই মুরগী ও খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে মুরগী তুলে দেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. তাকিরা রিমি সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, সরকারের দারিদ্র্য বিমোচন ও পুষ্টি নিরাপত্তা কর্মসূচির আওতায় এই মুরগি বিতরণ করা হয়। এতে ক্ষুদ্র কৃষক পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তাদের পারিবারিক প্রোটিনের চাহিদাও পূরণ হবে