শিরোনাম

নেত্রকোণায় পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা নারীসহ আটক ৪

নেত্রকোণায় পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা নারীসহ আটক ৪

নেত্রকোণার পূর্বধলায় বাংলাদেশি পরিচয়ে জন্মনিবন্ধন তৈরি করে পাসপোর্টের আবেদন করতে গিয়ে কাউসার বিবি ওরফে শাহারা খাতুন (১৯) নামে এক রোহিঙ্গা নারী আটক হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা ও স্থানীয় দুই ব্যক্তিসহ মোট চারজনকে আটক করেছে পুলিশ।

রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা হয়েও কীভাবে বাংলাদেশি পরিচয়ে জন্মনিবন্ধন তৈরি হলো, কারা এর সঙ্গে জড়িত এবং কোন প্রক্রিয়ায় নিবন্ধনটি অনুমোদন করা হয়েছে—তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার নেত্রকোণা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুবাই যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্টের আবেদন করতে যান কাউসার বিবি। তাঁর জমা দেওয়া তথ্য ও পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে বিষয়টি আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরীকে জানানো হয়। পরে তাঁকে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নেওয়া হয়।

সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বাবা রশিদউল্লাহ ওরফে মোহাম্মদ বদিউল আলম (৪০) এবং স্থানীয় দুই ব্যক্তি আব্দুল জলিল (৪২) ও আজিজুল হককে (৩০) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক কাউসার বিবি ও তাঁর বাবা রশিদউল্লাহ কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা। আটক অন্য দুজন হলেন পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নের পাঠলি গ্রামের আব্দুল জলিল এবং উপজেলা সদর ইউনিয়নের ছোট ইলাশপুর গ্রামের আজিজুল হক।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর