শিরোনাম

বাগেরহাটে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প, ২৫৫ জন পেলেন চিকিৎসাসেবা

বাগেরহাটে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প, ২৫৫ জন পেলেন চিকিৎসাসেবা

বাগেরহাটের শরণখোলায় উপকূলীয় জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ এবং শিক্ষার্থীদের নিয়ে জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত শরণখোলা উপজেলার রায়েন্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে মোট ২৫৫ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

চিকিৎসাসেবার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সৃজনশীলতা বিকাশ, নৈতিক মূল্যবোধ চর্চা, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং দেশপ্রেম, শৃঙ্খলা ও আইন মেনে চলার গুরুত্ব বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিকেলে জানান, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে বিভিন্ন এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, উপকূলীয় জনগণের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর