শিরোনাম

ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান

ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান

ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের একই ক্যাম্পাসে এ পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। সরকারি নির্দেশনার অংশ হিসেবে নিজ নিজ দপ্তর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এ কর্মসূচি পালন করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আক্তার এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান। এ সময় দুই দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

কর্মসূচিতে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কার্যালয় ও আশপাশের চত্বরের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং কর্মপরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেন।

সংশ্লিষ্টরা জানান, সুন্দর ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সরকারি নির্দেশনার যথাযথ বাস্তবায়নে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর