শিরোনাম

শেরপুরে ব্রিজের নিচে প্লাস্টিকের ড্রামে মিলল নারীর মরদেহ

শেরপুরে ব্রিজের নিচে প্লাস্টিকের ড্রামে মিলল নারীর মরদেহ

শেরপুরের শ্রীবরদী উপজেলায় কুড়িকাহনিয়া ব্রিজের নিচে পানিতে একটি বড় প্লাস্টিকের ড্রাম থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে শ্রীবরদী-শেরপুর মহাসড়কের কুড়িকাহনিয়া ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ব্রিজের নিচে পানিতে ভাসমান একটি বড় প্লাস্টিকের ড্রামে নারীর মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে শ্রীবরদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, “নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।”

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর