শিরোনাম
গরু ফেলে পালাল চোর

ফরিদপুরে অভিনব কৌশলে গরু চুরির চেষ্টা, গরুর ডাকে জেগে ওঠেন মালিক

ফরিদপুরে অভিনব কৌশলে গরু চুরির চেষ্টা, গরুর ডাকে জেগে ওঠেন মালিক

ফরিদপুরের নগরকান্দায় অভিনব কৌশলে গরু চুরির চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে চোরের দল। গরুর অস্বাভাবিক ডাক শুনে মালিকের ঘুম ভেঙে গেলে ধাওয়া খেয়ে গরু রেখে পালিয়ে যায় তারা। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।

বুধবার (২২ জুলাই) দিবাগত রাত প্রায় ৪টার দিকে নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের গয়েশপুর গ্রামের লাভলু শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী লাভলু হোসেন জানান, তাদের বাড়ি ও গোয়ালঘরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা রয়েছে। গভীর রাতে চোরের একটি দল তিনটি গরু চুরির উদ্দেশ্যে গোয়ালঘরে প্রবেশ করে। প্রথমে তারা একটি সাদা রঙের ছোট বাছুরকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

তিনি আরও জানান, বাছুরটির চিৎকার এবং অন্যান্য গরুর ডাকাডাকিতে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। পরে সবাই মিলে ‘চোর, চোর’ বলে চিৎকার করে ধাওয়া দিলে চোরেরা বাছুরটি ফেলে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার সিসিটিভি ফুটেজের ভিত্তিতে চোরদের শনাক্তের চেষ্টা চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর