শিরোনাম

সরকারি বাসভবনে ভীমরুলের কামড়ে আহত সৈয়দপুর থানার ওসি

সরকারি বাসভবনে ভীমরুলের কামড়ে আহত সৈয়দপুর থানার ওসি

নীলফামারীর সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা ভীমরুলের কামড়ে আহত হয়েছেন। নিজ সরকারি বাসভবনে এ ঘটনা ঘটে। চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি বাসায় বিশ্রামে রয়েছেন এবং আগের চেয়ে সুস্থ বোধ করছেন।

জানা গেছে, সরকারি বাসভবনে অবস্থানকালে ওসি রেজাউল করিম রেজার পাশে থাকা একটি ভীমরুলের বাসা থেকে কয়েকটি ভীমরুল উড়ে আসে। এ সময় একটি ভীমরুল তাঁকে কামড় দেয়। এতে তাঁর শরীরের আক্রান্ত স্থান ফুলে যায় এবং তীব্র ব্যথা অনুভূত হয়। পরে তিনি চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন।

নিজের শারীরিক অবস্থা সম্পর্কে ওসি মো. রেজাউল করিম রেজা বলেন, “বাসার পাশেই ভীমরুল বাসা বেঁধেছিল। হঠাৎ কয়েকটি ভীমরুল সামনে চলে আসে এবং একটি আমাকে কামড় দেয়। এরপর শরীর ফুলে গিয়ে প্রচণ্ড ব্যথা শুরু হয়। চিকিৎসকের পরামর্শে সেবা ও ওষুধ নেওয়ার পর বাসায় বিশ্রামে আছি। বর্তমানে ব্যথা কমেছে, নিজেকে অনেকটা সুস্থ মনে হচ্ছে।”

এদিকে, ওসির আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে তাঁর সহকর্মী পুলিশ সদস্য, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় ব্যক্তিরা তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। তাঁরা তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করেছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর