শিরোনাম

সৈয়দপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ‘গামছা বাদল’ গ্রেপ্তার

সৈয়দপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ‘গামছা বাদল’ গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাদল মিয়া ওরফে ‘গামছা বাদল’ (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে বাদল মিয়াকে আটক করা হয়। পরে ২০২৫ সালের সেপ্টেম্বরে পুলিশের করা একটি নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

বাদল মিয়া কামারপুকুর ইউনিয়নের আইসঢাল কাচারীপাড়া এলাকার মো. নিজাম মিয়ার ছেলে। তিনি সৈয়দপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাঠকর্মী টুটুলের ছোট ভাই। স্থানীয়ভাবে তিনি এর আগে কৃষক শ্রমিক জনতা লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, বাদল মিয়া ২০২৫ সালের সেপ্টেম্বরে পুলিশের করা নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর