শিরোনাম

ফকিরহাটে ১২ পিস ইয়াবাসহ যুবক আটক

ফকিরহাটে ১২ পিস ইয়াবাসহ যুবক আটক

বাগেরহাটের ফকিরহাটে ১২ পিস ইয়াবাসহ আসিফ শেখ (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ফকিরহাট বাজারসংলগ্ন নদীর পাড় ও কালীমন্দিরের পেছনের এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আসিফ শেখ উপজেলার আট্টাকী গ্রামের শহিদ শেখের ছেলে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবার ও অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার এবং মাদকসংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর