শিরোনাম

ডিএমপির দুই থানার ওসি বদলি

ডিএমপির দুই থানার ওসি বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী ও শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ বদলি ও নতুন পদায়ন করা হয়।

আদেশ অনুযায়ী, যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজুকে ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগে এবং শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলামকে ডিবির ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

অন্যদিকে, ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের পরিদর্শক রুবেল হাওলাদারকে যাত্রাবাড়ী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শহিদুল ইসলামকে শেরেবাংলা নগর থানার নতুন ওসি করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর