শিরোনাম

দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রী নিহত

দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রী নিহত
ছবি প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) ও তাঁর স্ত্রী ঝরনা বেগম (৪৮)।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ভোরে ফজরের নামাজ আদায় করে বাড়ি থেকে হাঁটতে বের হন নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী। তাঁরা মহাসড়কের এক পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হরিপুর এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাঁদের চাপা দিয়ে চলে যায়।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে গাড়িটি শনাক্তের চেষ্টা করা হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর