শিরোনাম

মেহেরপুরে আতঙ্কের মধ্যে গোভীপুর থেকে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা জয় বাংলা

মেহেরপুরে আতঙ্কের মধ্যে গোভীপুর থেকে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা জয় বাংলা

মেহেরপুর প্রতিনিধি: সারারাত ককটেল আতঙ্কের পর এবার মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রাম থেকে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে গ্রামের পৃথক তিনটি স্থান থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বস্তুগুলোর গায়ে লাল টেপ পেঁচানো ছিল। পাশাপাশি সাদা কাগজে ‘জয় বাংলা’ লেখা ছিল। সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে বস্তুগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের মুজাহারের ছেলে খোকনের বাড়ির সামনে ১ টি, আবুল কাশেমের ছেলে রুহুল আমিনের বাড়ির সামনে ১ টি এবং আইয়ুব নবীর বাড়ির সামনে থেকে আরেকটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

এদিকে, রাতভর ককটেল আতঙ্কের পর সকালে একসঙ্গে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির সত্যতা ন্বীকার করেছেন।
তবে, পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর