শিরোনাম

ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ

ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ

বরিশাল নগরীর একটি ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহ দুটির মধ্যে একটি ছেলে ও অপরটি মেয়ে নবজাতকের।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে নগরীর নতুন বাজার ফরেস্ট অফিসের সামনের ময়লার স্তূপ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

জানা গেছে, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা অপসারণের সময় নবজাতক দুটির মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি থানা পুলিশকে জানান।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি মো. আল-মামুন উল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে কারা নবজাতকদের মরদেহ সেখানে ফেলে গেছে, তা জানা যায়নি।

ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর