শিরোনাম

ফরিদপুরে সালিশকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ২৫

ফরিদপুরে সালিশকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ২৫

ফরিদপুরের নগরকান্দায় তুচ্ছ ঘটনা ও সালিশ বৈঠককে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কাইচাইল ইউনিয়নের জিয়াখুলি ও সুতারকান্দা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের নগরকান্দা ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগের দিন একটি মীমাংসিত সালিশ বৈঠককে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এর জের ধরে শনিবার সকাল থেকে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, সকাল থেকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়। পুলিশ উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের কারণ ও আহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা জানতে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর