শিরোনাম

কুষ্টিয়ায় মিলল সাড়ে তিন বছরের শিশু, স্বজনদের খুঁজছে পুলিশ

কুষ্টিয়ায় মিলল সাড়ে তিন বছরের শিশু, স্বজনদের খুঁজছে পুলিশ

কুষ্টিয়া শহরের মজমপুর মোড় এলাকায় পাওয়া গেছে আনুমানিক সাড়ে তিন বছর বয়সী এক শিশু। নিজের নাম আব্দুল্লাহ এবং বাবার নাম সাইদ বলতে পারলেও পরিবারের পরিচয় ও বাড়ির ঠিকানা জানাতে পারছে না সে। শিশুটির স্বজনদের সন্ধান পেতে সহযোগিতা চেয়েছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) শিশুটিকে পাওয়ার পর কুষ্টিয়া সদর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, শিশুটি নিজের নাম ও বাবার নাম ছাড়া পরিবারের বিষয়ে আর কোনো তথ্য দিতে পারছে না। ফলে তার পরিচয় নিশ্চিত করা এবং অভিভাবকদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

শিশুটিকে কেউ চিনে থাকলে কিংবা তার পরিবারের সদস্যদের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে দ্রুত কুষ্টিয়া সদর থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর