শিরোনাম

ডিমলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

ডিমলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে আরমান ইসলাম (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দোহলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ আরমান ইসলাম ওই গ্রামের হালিমের ছেলে।

স্থানীয়রা জানান, বন্ধুদের সঙ্গে তিস্তা নদীতে গোসল করতে নেমেছিলেন আরমান। একপর্যায়ে নদীর স্রোতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নদীতে তল্লাশি শুরু করেন। তবে বিকেল ৬টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

খগাখড়িবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় বাসিন্দারা নৌকা নিয়ে নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজ যুবককে উদ্ধারে স্থানীয়দের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর