শিরোনাম

পঞ্চগড়ে সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়

পঞ্চগড়ে সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়

পঞ্চগড় জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদের সঙ্গে জেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ। এ সময় পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ রহমান মুকুল, শফিকুল আলম, সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ জেলায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দারের সঞ্চালনায় সভায় সাংবাদিকরা জেলার উন্নয়ন ও বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

নবনিযুক্ত প্রশাসক এম এ মজিদ সাংবাদিকদের বক্তব্য ও পরামর্শ ধৈর্যসহকারে শোনেন। পরে তিনি জেলা পরিষদের কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এম এ মজিদ বলেন, “জেলা পরিষদ সবার জন্য উন্মুক্ত। জেলার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।” এ সময় তিনি সাংবাদিকদের জেলা পরিষদের কার্যক্রমে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর