শিরোনাম
পরে পরিস্থিতি স্বাভাবিক

তেজগাঁওয়ে জ. ই. মামুন ও মেহের আফরোজ শাওনকে ঘিরে উত্তেজনা

তেজগাঁওয়ে জ. ই. মামুন ও মেহের আফরোজ শাওনকে ঘিরে উত্তেজনা

রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ের পাশের একটি রেস্টুরেন্টে জ্যেষ্ঠ সাংবাদিক জ. ই. মামুন ও অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওনকে ঘিরে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কিছু সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময় রেস্টুরেন্টে জ. ই. মামুন, মেহের আফরোজ শাওন এবং আরও কয়েকজন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। এ সময় একদল ছাত্র-জনতা সেখানে জড়ো হয়ে তাদের উপস্থিতি নিয়ে প্রতিবাদ জানায়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ও চ্যানেল আইয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন। পরে পরিস্থিতি শান্ত হলে তাদের নিরাপদে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে বিভিন্ন ধরনের দাবি প্রচারিত হলেও, অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর