বাগেরহাটের ফকিরহাটে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালিত হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনের সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, বীর মুক্তিযোদ্ধা মোড়ল নুর মোহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।