শিরোনাম
অপরাধ

সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
বাসস

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবনের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৪ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

দুদক আদালতকে জানায়, সাবেক আইনমন্ত্রীর এপিএস ও উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন ২ কোটি ৩০ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন—এমন অভিযোগে একটি মামলার তদন্ত চলছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, তদন্তকালে রাশেদুলের বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। পাশাপাশি ঘনিষ্ঠ ব্যক্তিদের মাধ্যমে ব্যাংকে থাকা তাঁর অস্থাবর সম্পদ হস্তান্তর কিংবা বেহাত করার চেষ্টা করা হচ্ছে বলেও তদন্তে তথ্য পাওয়ার কথা উল্লেখ করা হয়।

আবেদনে দুদক আশঙ্কা প্রকাশ করে, তদন্ত শেষ হওয়ার আগে এসব সম্পদ স্থানান্তর বা সরিয়ে ফেলা হলে মামলার তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে। এ কারণে রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ রাখার আবেদন জানানো হয়।

দুদকের আবেদন শুনানি শেষে আদালত সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর