শিরোনাম

কলেজপড়ুয়া শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক মহসিন শিকদার এখন পুলিশের এএসপি

কলেজপড়ুয়া শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক মহসিন শিকদার এখন পুলিশের এএসপি

একসময় কলেজপড়ুয়া অসংখ্য শিক্ষার্থীর কাছে প্রিয় শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন মহসিন সিকদার। গণিতের এই মেধাবী শিক্ষক এখন বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি)। বর্তমানে তিনি কিশোরগঞ্জ জেলায় কর্মরত রয়েছেন।

মহসিন সিকদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনে মেধার স্বাক্ষর রাখা এই শিক্ষার্থী পড়াশোনা শেষে শিক্ষকতা পেশায় যুক্ত হন। তাঁর পাঠদানে উপকৃত হয়েছেন অসংখ্য কলেজপড়ুয়া শিক্ষার্থী।

পরবর্তী সময়ে ২৭তম বিসিএসে অংশগ্রহণ করেন তিনি। মেধা ও যোগ্যতার পরিচয় দিলেও নিয়োগ প্রক্রিয়ায় সে সময় তাঁর চাকরি হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পর সম্প্রতি আদালতের রায়ের মাধ্যমে চাকরিতে যোগদানের সুযোগ পান তিনি। এরপর বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

শিক্ষকতা থেকে পুলিশ প্রশাসনে—মহসিন শিকদারের এই পথচলাকে তাঁর সাবেক শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা ইতিবাচকভাবে দেখছেন। তাঁদের প্রত্যাশা, শিক্ষকতা পেশায় যেমন মেধা, দক্ষতা ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন, পুলিশ বাহিনীতেও তেমনি সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের মাধ্যমে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন তিনি।

একসময়ের প্রিয় শিক্ষকের নতুন পরিচয়ে গর্বিত তাঁর শিক্ষার্থীরা। তাঁদের প্রত্যাশা, শিক্ষাজীবন ও শিক্ষকতা পেশায় অর্জিত অভিজ্ঞতা এবার দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কাজে লাগাবেন মহসিন সিকদার।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর