শিরোনাম

গুচ্ছগ্রাম লঞ্চঘাটে নদীভাঙন রোধে ব্লক, পাশ থেকেই মাটি কাটার অভিযোগ

গুচ্ছগ্রাম লঞ্চঘাটে নদীভাঙন রোধে ব্লক, পাশ থেকেই মাটি কাটার অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার গুচ্ছগ্রাম লঞ্চঘাট এলাকায় নদীভাঙন রোধে স্থাপন করা ইটের ব্লকের পাশ থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে ব্লকের নিচের মাটি সরে গিয়ে নদীভাঙন প্রতিরোধে নির্মিত প্রতিরক্ষা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, গুচ্ছগ্রাম লঞ্চঘাটসংলগ্ন নদীভাঙনপ্রবণ এলাকায় ভাঙন ঠেকাতে ইটের ব্লক স্থাপন করা হয়েছে। কিন্তু সেই ব্লকের একেবারে পাশ থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে ব্লকের নিচের অংশ দুর্বল হয়ে পড়ছে। নদীর স্রোতে মাটি সরে গেলে ব্লক ধসে পড়তে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা।

মুছাপুরের বাসিন্দা ও ব্যবসায়ী তানভীর আমান বলেন, নদীভাঙনের কবল থেকে এলাকা রক্ষায় দীর্ঘদিন ধরে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থার পাশ থেকে এভাবে মাটি কাটা হলে সরকারি অর্থে নির্মিত ব্লক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে নতুন করে নদীভাঙনের ঝুঁকি তৈরি হতে পারে।

স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে ইটের ব্লকের পাশ থেকে মাটি কাটা বন্ধ করতে হবে। একই সঙ্গে কারা এবং কী উদ্দেশ্যে ওই স্থান থেকে মাটি কাটছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর