শিরোনাম

সড়কে শৃঙ্খলা ফেরাতে নীলফামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

সড়কে শৃঙ্খলা ফেরাতে নীলফামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নীলফামারী সার্কেলের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ। এ সময় বিআরটিএ, সড়ক ও জনপথ (সওজ) এবং ট্রাফিক বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসনিক কঠোরতার পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীসহ সর্বস্তরের মানুষের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে জেলার চারজন শ্রেষ্ঠ চালকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর