শিরোনাম

গভীর রাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, হাতেনাতে আটক ১

গভীর রাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, হাতেনাতে আটক ১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পূর্ব করনাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গভীর রাতে চুরির চেষ্টা করার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তি উপজেলার কুমরগঞ্জ ছেলিয়াপাথার গুচ্ছগ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, গভীর রাতে ওই ব্যক্তি বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে চুরির চেষ্টা চালান। এ সময় দায়িত্বে থাকা বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে আটক করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে রাণীশংকৈল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিদ্যালয়ের সম্পদ রক্ষায় নৈশপ্রহরীর সাহসিকতা ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়রা।

রাণীশংকৈল থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর