শিরোনাম

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে ফাইনালে দৌলতপুরের নারী-পুরুষ দল

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে ফাইনালে দৌলতপুরের নারী-পুরুষ দল

মানিকগঞ্জে অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনালে উঠেছে দৌলতপুর থানার পুরুষ ও নারী দল।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশনায় এবং মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে এ কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হয়। মানিকগঞ্জ পুলিশ লাইন্স মাঠে জেলার সাতটি থানার অনূর্ধ্ব-২০ বয়সী পুরুষ ও নারী দলের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

টুর্নামেন্টের প্রথম রাউন্ডে জয় পেয়ে দৌলতপুর থানার পুরুষ ও নারী দল সেমিফাইনালে জায়গা করে নেয়। এরপর সেমিফাইনালেও প্রতিপক্ষকে হারিয়ে দুই দলই ফাইনালের টিকিট নিশ্চিত করে।

দৌলতপুরের দুই দলের টানা জয়ে খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। একই সঙ্গে মাঠে উপস্থিত ক্রীড়াপ্রেমীদের মধ্যেও ছিল উৎসবমুখর পরিবেশ।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী সোমবার মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে টুর্নামেন্টের পুরুষ ও নারী বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর