শিরোনাম

নরসিংদীর শিবপুরে নামফলকে বিভাগীয় কমিশনারের স্ত্রীর নাম, বিতর্ক

নরসিংদীর শিবপুরে নামফলকে বিভাগীয় কমিশনারের স্ত্রীর নাম, বিতর্ক

নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের একটি নামফলকে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের নামের পাশাপাশি তাঁর সহধর্মিণীর নাম উল্লেখ করাকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। সরকারি স্থাপনার নামফলকে কর্মকর্তার স্ত্রীর নাম অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে স্থানীয় মহলে প্রশ্ন উঠেছে।


সরকারি স্থাপনা ও প্রকল্পের নামফলকে সাধারণত সংশ্লিষ্ট কর্মকর্তা, উদ্বোধক, ভিত্তিপ্রস্তর স্থাপনকারী কিংবা প্রকল্প বাস্তবায়নে সম্পৃক্ত ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়। তবে বিভাগীয় কমিশনারের নামের সঙ্গে তাঁর সহধর্মিণীর নাম যুক্ত করার প্রশাসনিক ভিত্তি কী, তা নিয়ে আলোচনা চলছে।


নামফলকটি কার নির্দেশনা বা অনুমোদনে তৈরি করা হয়েছে, এ ক্ষেত্রে কোনো সরকারি নীতিমালা অনুসরণ করা হয়েছে কি না এবং এটি নির্মাণে সরকারি অর্থ ব্যয় হয়েছে কি না—এসব বিষয়ও জানতে চেয়েছেন স্থানীয় সচেতন মহল।


সরকারি স্থাপনায় নামফলক স্থাপনের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক মর্যাদা ও প্রচলিত বিধিবিধান অনুসরণের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় প্রশাসনিক সিদ্ধান্ত ও নাম অন্তর্ভুক্তির যৌক্তিকতা স্পষ্ট করার দাবি উঠেছে।
এ বিষয়ে শিবপুর উপজেলা প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি। 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর