শিরোনাম

জ্বালানি কাঠ ভাঙতে গাছে উঠে পুকুরে পড়ে প্রাণ গেল গৃহবধূর

জ্বালানি কাঠ ভাঙতে গাছে উঠে পুকুরে পড়ে প্রাণ গেল গৃহবধূর

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পুকুরে পড়ে লাইলী বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার আটুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাইলী বেগম একই গ্রামের মো. মোশারফ হোসেনের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে থাকা একটি শিশুফুল গাছে উঠে জ্বালানি কাঠ ভাঙছিলেন লাইলী বেগম। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি গাছ থেকে পুকুরের পানিতে পড়ে যান।

বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর