শিরোনাম

এনসিপিতে নতুন দায়িত্বে সারজিস আলম

এনসিপিতে নতুন দায়িত্বে সারজিস আলম

সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে ২৩ সদস্যের একটি বিশেষ সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ উপ-কমিটি গঠন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে বিশেষ এই উপ-কমিটিতে নির্দিষ্ট কাঠামো রাখা হয়েছে। কমিটিতে রাজনৈতিক পর্ষদ থেকে দুজন উপ-প্রধান দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া দেশের বিভিন্ন বিভাগে সাংগঠনিক কার্যক্রম সমন্বয় ও পরিচালনার জন্য প্রত্যেক বিভাগ থেকে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সহ-সাংগঠনিক সম্পাদককে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন এই উপ-কমিটির মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও সমন্বিত ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর