শিরোনাম

দূরপাল্লায় ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

দূরপাল্লায় ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ৮ পয়সা এবং সিটি সার্ভিসের বাসে কিলোমিটারপ্রতি ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক জরুরি প্রেসবার্তায় এসব প্রস্তাব দেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

প্রেসবার্তায় সংগঠনটি বলেছে, জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ও লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণের প্রক্রিয়ায় যাত্রীদের প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন। তাদের দাবি, সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পরিবহন মালিকদের বৈঠক হলেও যাত্রীদের প্রতিনিধিদের মতামত নেওয়ার সুযোগ সীমিত রয়েছে।

ভাড়া নির্ধারণের ক্ষেত্রে পরিবহন মালিকদের পরিচালন ব্যয় কতটা বেড়েছে এবং সেই ব্যয়ের ভিত্তিতে কতটা ভাড়া সমন্বয় প্রয়োজন—এ বিষয়ে বিস্তারিত হিসাব জনসমক্ষে প্রকাশের প্রয়োজন রয়েছে বলেও মনে করে সংগঠনটি।

সংগঠনটির বক্তব্য, জ্বালানি তেলের মূল্য পরিবর্তনের পর ভাড়া পুনর্নির্ধারণের প্রক্রিয়ায় সরকার, পরিবহন মালিক, যাত্রী প্রতিনিধি ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের মতামত বিবেচনায় নেওয়া হলে সিদ্ধান্তটি আরও গ্রহণযোগ্য হবে। এ ক্ষেত্রে ভাড়া নির্ধারণের ভিত্তি ও হিসাব জনসাধারণের কাছে স্পষ্ট করারও দাবি জানিয়েছে তারা।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, জনস্বার্থে ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের প্রতিনিধিদের আলোচনায় রাখার প্রয়োজন রয়েছে।

সংগঠনটির প্রস্তাব অনুযায়ী, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়ে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ৮ পয়সা, সিটি সার্ভিসের বাসে কিলোমিটারপ্রতি ১০ পয়সা এবং লঞ্চে প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা ভাড়া বাড়ানো যেতে পারে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর