এসআরবি-১৩, নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার আবু রোহানি পারভেজ রনী বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পঞ্চগড় জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
পঞ্চগড় জেলার সকল মন্দির ও মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি ফোর্সেস, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
গত ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া এবারের দুর্গোৎসব শেষ হবে ২১ অক্টোবর বিজয়া দশমীতে। অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার থাকবে।
১৮ অক্টোবর রবিবার সকালে
সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দির পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারি, টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা বহুগুণ বাড়ানো হয়েছে বলে তিনি জানান। পূজামণ্ডপ বা প্রতিমা ভাঙচুর, চুরি, ডাকাতি কিংবা কোনো দুষ্কৃতকারীমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমা বিসর্জনের দিনও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক তথ্য, গুজব বা মিথ্যা সংবাদ ছড়ানো ঠেকাতে এসআরবির সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা অনলাইনে নজরদারি চালাচ্ছে। যাচাই না করে কোনো তথ্য বা পোস্ট শেয়ার না করতে সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে। নাশকতার চেষ্টা বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কোনো তথ্য পেলে এসআরবিকে জানানোর আহ্বানও জানান তিনি।