শিরোনাম

মাদক নির্মূলে প্রয়োজন সামাজিক আন্দোলন: ফকিরহাটে এমপি মশিউর

মাদক নির্মূলে প্রয়োজন সামাজিক আন্দোলন: ফকিরহাটে এমপি মশিউর

শুধু আইনশৃঙ্খলা বাহিনীর সীমিত জনবল ও সক্ষমতা দিয়ে মাদকের মতো ভয়াবহ ব্যাধি নির্মূল করা কার্যত অসম্ভব—এমন স্পষ্ট বার্তা দিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো: মশিউর রহমান খান। তাঁর মতে, এই লড়াইয়ে জয়ী হতে হলে গড়ে তুলতে হবে ব্যাপক সামাজিক আন্দোলন, যেখানে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় ফকিরহাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ মন্তব্য করেন তিনি। মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, এককভাবে প্রশাসনের পক্ষে এই সংকট মোকাবিলা সম্ভব নয়—দরকার সমাজের প্রতিটি অংশের সক্রিয় অংশগ্রহণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন প্রশাসন, রাজনীতি ও গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্বরা। এর মধ্যে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা ও সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা এবিএম তৈয়বুর রহমান ও সেক্রেটারি আবুল আলা মাসুম, এবং ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসক, শিক্ষক ও সাংবাদিকরা।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ছাড়াও এলাকার সার্বিক নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর