শিরোনাম

১ নভেম্বর থেকে চালু হলো বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন

১ নভেম্বর থেকে চালু হলো বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন

বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে চালু হয়েছে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তি (P2P) লেনদেন সেবা। রোববার (১ নভেম্বর) থেকে এ সেবা কার্যকর হয়েছে।

নতুন এ সেবার মাধ্যমে একজন ব্যক্তি অন্য ব্যক্তির বাংলা কিউআর কোড স্ক্যান করে সহজেই অর্থ পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে প্রাপকের মোবাইল নম্বর বা ব্যাংক হিসাব নম্বর আলাদাভাবে টাইপ করার প্রয়োজন হবে না। কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পরই সম্পন্ন করা যাবে লেনদেন।

বাংলা কিউআরভিত্তিক এ সেবা ব্যক্তিপর্যায়ে ডিজিটাল অর্থ স্থানান্তরকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দৈনন্দিন লেনদেনে নগদ অর্থের ব্যবহার কমানো এবং ক্যাশলেস লেনদেনের প্রসারেও ভূমিকা রাখবে এ উদ্যোগ।

বাংলাদেশ ব্যাংকের সূত্রে এ তথ্য জানা গেছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর