শিরোনাম

বিমানবন্দরে লাগেজের নিরাপত্তায় নতুন উদ্যোগ, বসানো হলো ৩২ সিসিটিভি

বিমানবন্দরে লাগেজের নিরাপত্তায় নতুন উদ্যোগ, বসানো হলো ৩২ সিসিটিভি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতে নতুন ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর আওতায় বিমানবন্দরের আটটি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা ও ৬৫ ইঞ্চির ১৮টি মনিটর স্থাপন করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেবিচক।

নতুন ব্যবস্থায় যাত্রীরা মনিটরের মাধ্যমে লাগেজ হ্যান্ডলিংয়ের বিভিন্ন ধাপ সরাসরি দেখতে পারবেন। উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, নির্ধারিত স্থানে পরিবহন, বাছাই এবং কনভেয়র বেল্টে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়ার দৃশ্য লাইভ দেখার সুযোগ থাকবে।

বেবিচকের আশা, এ ব্যবস্থার ফলে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। একই সঙ্গে যাত্রীরা নিজেদের লাগেজের পরিবহন প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন এবং লাগেজ সংগ্রহের ক্ষেত্রে অনিশ্চয়তা কমবে।

সংস্থাটি জানিয়েছে, দেশি-বিদেশি যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশেষ করে প্রবাসী যাত্রীরা যাতে ভ্রমণ শেষে নির্বিঘ্নে লাগেজ সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর